প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫:২০ পিএম (ভিজিট : ১০৭)

X
রাজবাড়ীর পাংশায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও বোমা উদ্ধার উদ্ধার করেছে।
জানাগেছে, ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির উপ-অধিনায়ক মেজর মোস্তফা সাইফ নেতৃত্বে পাংশা আর্মি ক্যাম্পের সদস্যরা সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার শরিষা ইউপির বহলাডাঙ্গার চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মো. কাজলের বাড়িতে অভিযান পরিচালনা করেন।
এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আসামি কাজল পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শুটারগান ও ৩টি ককটেল বোমা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পরবর্তীতে পাংশা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামি কাজল উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের বাসিন্দা অনাথ শেখ এর ছেলে।