চরভদ্রাসনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর চেকপোস্ট

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে আইন শৃঙ্খলা

2026-01-19T19:26:34+00:00
2026-01-19T19:26:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চরভদ্রাসনে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর চেকপোস্ট
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:২৬ পিএম   (ভিজিট : ১২৯)
X

আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় ফরিদপুরের চরভদ্রাসনের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্টের সদস্যগণ। সাথে রয়েছেন চরভদ্রাসন থানার পুলিশ সদস্যগণ। 

সোমবার দুপুর ৩টার দিকে উপজেলার গাজিরটেক ইউনিয়নের গাবতলা মোড় নামক স্থানে ফরিদপুর-চরভদ্রাসন সড়কে চেকপোস্ট বসিয়ে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন।

গত কয়েকদিন উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর অভিযান পরিচলিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে স্থানীয় সাধারন মানুষ। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় নির্বাচনের আগে উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর কার্যক্রম অব্যাহত থাকায় নির্বাচন নিয়ে তাদের মনের শঙ্কা দুর হচ্ছে।

চরভদ্রাসন উপজেলা সেনা ক্যাম্প সুত্র জানা যায় ভোটকেন্দ্র পরিদর্শনের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় উপজেলার দুর্গম চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে তারা। সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি ও প্রশাসনের কঠোর নজরদারিতে চরভদ্রাসনে সুষ্ঠ ভোটের পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাশিত অবস্থানে ফিরতে শুরু করেছে ।

আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর অভিযানের বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।ভোটের পরিবেশ সুন্দর রাখার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় অব্যাহত থাকবে যৌথবাহিনী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy