পবিপ্রবির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে ড. এবিএম সাইফুলের বিবৃতি

পবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্যের এক বক্তব্যে তথ্য বিকৃতির অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের

2026-01-19T19:34:22+00:00
2026-01-19T19:34:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পবিপ্রবির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে ড. এবিএম সাইফুলের বিবৃতি
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:৩৪ পিএম   (ভিজিট : ৪৪০)
X

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্যের এক বক্তব্যে তথ্য বিকৃতির অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম।

তিনি জানান, গত ১৮ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে অধ্যাপক পদে পদোন্নতি নিয়ে উপাচার্যের যে মন্তব্য তুলে ধরা হয়েছে, তা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

ড. সাইফুল ইসলামের দাবি, সহযোগী অধ্যাপক হিসেবে তার শিক্ষকতার অভিজ্ঞতা চার মাস—এমন বক্তব্য সম্পূর্ণ অসত্য। বাস্তবে তার মোট শিক্ষকতার অভিজ্ঞতা ১১ বছরের বেশি। 

তিনি আরও বলেন, সুপারিশ থাকা সত্ত্বেও ৫৭তম রিজেন্ট বোর্ডে তার পদোন্নতি অনুমোদন দেওয়া হয়নি। পরবর্তীতে তার অভিজ্ঞতা নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

উপাচার্যের বক্তব্য প্রত্যাহার ও সংশোধনের দাবি জানিয়ে ড. সাইফুল ইসলাম বলেন, এ ধরনের মন্তব্য বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy