রাজবাড়ীতে নির্বাচন ও গণভোট উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজবাড়ীতে প্রচার ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৯ জানুয়ারি) রাজবাড়ী

2026-01-19T19:41:06+00:00
2026-01-19T20:01:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে নির্বাচন ও গণভোট উপলক্ষে উদ্বুদ্ধকরণ সভা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:৪১ পিএম  আপডেট: ১৯.০১.২০২৬ ৮:০১ পিএম  (ভিজিট : ৯৬)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজবাড়ীতে প্রচার ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৯ জানুয়ারি) রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব খন্দকার নূরুল হক। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুলতানা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে যুগ্মসচিব খন্দকার নূরুল হক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নির্বাচন ও গণভোটে ভোটারদের নির্বিঘ্ন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় রাজবাড়ী জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচন ও গণভোট সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করা হয় এবং ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy