কালিয়ায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত

কালিয়া প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে কালিয়ায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর অংশ হিসেবে কৃষক মাঠ দিবস

2026-01-19T19:58:25+00:00
2026-01-19T19:58:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিয়ায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত
কালিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:৫৮ পিএম   (ভিজিট : ১০৬)
X

নড়াইলে কালিয়ায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর অংশ হিসেবে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) উপজেলার পুরুলিয়া ইউনিয়নের আমতলা ব্লকে কচি শেখের বাড়িতে বারি সরিষা-১৪ জাতের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক (শস্য), খামারবাড়ি নড়াইল কৃষিবিদ মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস, এবং মনিটরিং অফিসার তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, খুলনা অঞ্চল কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক খামারবাড়ি নড়াইল মুহাম্মদ আরিফুর রহমান। স্বাগত বক্তব্য ও কারিগরি আলোচনা উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম।

কৃষক মাঠ দিবসে সরিষা চাষের আধুনিক প্রযুক্তি, উন্নত জাত নির্বাচন, সুষম সার ব্যবস্থাপনা ও রোগবালাই দমন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা।

এসময় জেলা বীজ প্রত্যয়ন অফিসার ( ভারপ্রাপ্ত) শেখ রিয়াজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার সুমন সরকার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তুষার কান্তি সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল আজিজ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় কৃষক উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy