পাবনা-১ আসনে তিনজনের মনোনয়ন অবৈধ, চারজনের বৈধ ঘোষণা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

৬৮ পাবনা-১ (সাঁথিয়া) আসনে সোমবার (১৯ জানুয়ারি) যাচাই-বাছাইয়ের পর ৩ জনের মনোনয়নপত্র অবৈধ এবং ৪ জনের মনোনয়ন বৈধ

2026-01-19T21:41:00+00:00
2026-01-19T21:41:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাবনা-১ আসনে তিনজনের মনোনয়ন অবৈধ, চারজনের বৈধ ঘোষণা
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৯:৪১ পিএম   (ভিজিট : ৭৩)
X

৬৮ পাবনা-১ (সাঁথিয়া) আসনে সোমবার (১৯ জানুয়ারি) যাচাই-বাছাইয়ের পর ৩ জনের মনোনয়নপত্র অবৈধ এবং ৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।

জানা গেছে, সোমবার বিকেলে পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফার সভাপতিত্বে জেলা প্রশাসনের কনফারেন্স রুমে প্রার্থীদের উপস্থিতিতে ৬৮,পাবনা ১ (সাঁথিয়া) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়।যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা এ আসনের মনোনয়ন জমাদানকারী খায়রুন্নাহার খানম মিরু,মাসুদুল হক মাসুদ ও তাজুল ইসলামের মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এ সময় তিনি পাবনা ১ আসনের জামায়াতের প্রার্থী নাজিবুর রহমান মোমেন, বিএনপির প্রার্থী শামসুর রহমান, ইসলামি আন্দোলনের আব্দুল গণি ও স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

উল্লেখ্য, সুপ্রীমকোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে নির্বাচন কমিশন কর্তৃক পাবনা ১ ও পাবনা ১ আসনে পুন:তফসিল জারির প্রেক্ষিতে উল্লেখিত দুইটি আসনের প্রার্থীরা পুনরায় মনোনয়নপত্র উত্তোলন করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy