পাকুন্দিয়ায় বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও

2026-01-20T10:27:19+00:00
2026-01-20T15:03:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাকুন্দিয়ায় বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:২৭ এএম  আপডেট: ২০.০১.২০২৬ ৩:০৩ পিএম  (ভিজিট : ১৫৮)
X

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে পৌর সদরের মৌসমী সিনেমা হল সংলগ্নে জিয়া পরিষদ কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মোঃ মজনু মিয়ার সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রবিন আহমেদ (সম্রাট) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, মাহমুদুজ্জামান রিপন, আব্দুস সাত্তার, হাবিবুর রহমান ভূঁইয়া, স্বপন মিয়া, আব্দুস কুদ্দুস মোমেন,   ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন 

৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রতন মিয়া, চরফরাদী ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ কামাল ফারাবী,  উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জজ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল, সদস্য সচিব শাহীন আলম জনি, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শাকিল মাহমুদ সম্রাট প্রমুখ।

দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে প্রয়াত নেত্রীর আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy