প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:৩৩ এএম (ভিজিট : ১৫০)

X
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের স্থপতি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রাপ্ত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে পৌরশহর কলেজ পাড়া বাঁধন কমিউনিটি সেন্টারে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে এ জন্মবার্ষিকী পালন করা হয়।
উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল ফারুক বকুলের সভাপতিত্বে, সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা হাজী জালাল উদ্দিন, ইয়ার হোসেন শামীম, মো. মন্তাজ মিয়া, সোহাগ খান, রমজান হোসেন, আল আমিন ভূইয়া, তপন হোসেন, যুবদল নেতা মোবাশ্বের আহমেদ, মামুন আহমেদ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহীন, তাজুল ইসলাম, যুবদলের আহ্বায়ক জাকির হোসেন,আব্দুল জলিল ভূইয়া, লুৎফর আমীন, জিয়া সাইবার ফোর্সের পৌর আহবায়ক জাহাঙ্গীর আলম, কাওছার হোসেন প্রমুখ।
দোয়া পরিচালনা করেন উলামা দল সভাপতি হাফেজ মাঃ রাসেল মোল্লা।
বক্তারা বলেন,বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী সোমবার ১৯ জানুয়ারি। তিনি ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। গত ৩০ ডিসেম্বর জিয়াউর রহমানের সহধর্মিণী, দিনাজপুরের কন্যা, আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির চেয়ারম্যান হয়েছেন তাদের বড় ছেলে তারেক রহমান। ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা তারেক রহমানের নেতৃত্বেই আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জিয়াউর রহমানের গড়া দল বিএনপি।