বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হলেন তসলিম তালুকদার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালী জেলার বাউফল উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) র ভারপ্রাপ্ত আহবায়ক করা হয়েছে তসলিম তালুকদারকে। তসলিম তালুকদার বাউফল আসনের

2026-01-20T10:58:55+00:00
2026-01-20T10:58:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হলেন তসলিম তালুকদার
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:৫৮ এএম   (ভিজিট : ১৪৮)
X

পটুয়াখালী জেলার বাউফল  উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) র ভারপ্রাপ্ত আহবায়ক করা হয়েছে তসলিম তালুকদারকে। তসলিম তালুকদার  বাউফল আসনের বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল আলম তালুকদারের চাচাতো ভাই।

সোমবার পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও  সাধারণ সম্পাদক 
এ্যাড. মোঃ মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক চিঠিতে  এ দায়িত্ব  দেয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয় পটুয়াখালী-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব শহিদুল আলম তালুকদারের লিখিত অনুরোধ বিবেচনায় নিয়ে জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে তসলিম তালুকদার বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। যা অদ্য হতে কার্যকর করা হল।

উল্লেখ্য  এর আগে দলীয় শৃঙ্খলা  ভঙ্গের অভিযোগে  গত ১৭ জানুয়ারি  বাউফল উপজেলা বিএনপির আহবায়ক  আব্দুল জব্বার মৃধাকে অব্যাহতি দেয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy