প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১১:০৯ এএম আপডেট: ২০.০১.২০২৬ ৩:২৩ পিএম (ভিজিট : ৯৪)

X
সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা, পৌর ও বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টায় বেলকুচি উপজেলার প্রাণকেন্দ্র চালাবাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেলকুচি উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন কিবরিয়া এর সভাপতিত্বে এবং পৌর যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. কাইয়ুম ভূঁইয়া এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও মুকুন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচিত সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন প্রামানিক, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. মোখলেসুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. এন্তাজ আলী প্রামানিক, পৌর বিএনপির নেতা ডা. আবুল হাশেম সাজু, মো. মানিক হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির শাকিল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আসমাউল শেখ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।