প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১১:১৪ এএম আপডেট: ২০.০১.২০২৬ ৫:২৭ পিএম (ভিজিট : ৮৬৩)

X
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় দুই শিক্ষার্থীকে মেসে অপ্রীতিকর অবস্থায় ধরা পড়ে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়, পরে প্রশাসন তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করে।
হাফিজ বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ২১ ব্যাচের শিক্ষার্থী যার বাড়ি সিরাগঞ্জ এবং অপূর্ব দিনাজপুরের বীরগঞ্জের বাসিন্দা। তিনি সদ্য উচ্চ মাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিচ্ছেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মেসে সন্ধ্যায় মেসের অন্যান্য শিক্ষার্থীরা দুই শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। পরে শিক্ষার্থীরা তাদের রুমে আটক রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি জানায়।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস.এম এমদাদুল হাসান, ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক অধ্যাপক ড. মোঃ নিজামউদ্দীন ও প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহার উপস্থিতিতে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা বলেন, মেসের অন্যান্য শিক্ষার্থীরা বিষয়টি আমাদেরকে অবহিত করলে আমরা সেখানে উপস্থিত হয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে অপূর্ব নামের শিক্ষার্থী বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে আমরা পুলিশ ডেকে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছি। আর হাফিজ নামে শিক্ষার্থী যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুয়ায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো৷ আমরা ইতোমধ্যেই এ বিষয় নিয়ে আলোচনা করেছি৷