৯ মাসে কোরআনে হাফেজ এমরানসহ ১২ জন পেলেন পাগড়ি ও সম্মাননা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর চাটখিল উপজেলার (হাটপুকুরিয়া-ঘাটলাবাগ) ইউনিয়নের বক্তারপুর গ্রামের বাগে ইব্রাহিম দারুল আযহার মাদ্রাসায় এক জাঁকজমকপূর্ণ পাগড়ি প্রদান ও পুরস্কার

2026-01-20T13:37:26+00:00
2026-01-20T15:51:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাটখিলে বাগে ইব্রাহীম দারুল আযহার মাদরাসায়
৯ মাসে কোরআনে হাফেজ এমরানসহ ১২ জন পেলেন পাগড়ি ও সম্মাননা
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১:৩৭ পিএম  আপডেট: ২০.০১.২০২৬ ৩:৫১ পিএম  (ভিজিট : ১২৭)
X

নোয়াখালীর চাটখিল উপজেলার (হাটপুকুরিয়া-ঘাটলাবাগ) ইউনিয়নের বক্তারপুর গ্রামের বাগে ইব্রাহিম দারুল আযহার মাদ্রাসায় এক জাঁকজমকপূর্ণ পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টায় মাদ্রাসা সম্মুখে আলহাজ্ব ইউসুফ জামে মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে ১২ জন মেধাবী শিক্ষার্থীকে হিফজ সমাপ্ত করায় বিশেষ সম্মাননা ও পাগড়ি পরিয়ে দেওয়া হয়।

সম্মাননা প্রাপ্ত ১২ জন হাফেজের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছেন এমরান হোসেন। মাত্র ৯ মাস ১৪ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেন। তাঁর এই অনন্য সাফল্যে মাদরাসার প্রতিষ্ঠাতা, এলাকাবাসী ও শিক্ষকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। অনুষ্ঠানে হাফেজদের পাশাপাশি তাদের সুশিক্ষায় উৎসাহিত করার জন্য অভিভাবকদেরও বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি ও দানবীর এবং ইব্রাহিম নীট গার্মেন্টস-এর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউসুফ।

এ সময় তিনি বলেন "মাদ্রাসা শিক্ষা কেবল ধর্মীয় জ্ঞান নয়, বরং নৈতিকতা ও আদর্শ মানুষ গড়ার অন্যতম বিদ্যাপীঠ। বাগে ইব্রাহিম মাদ্রাসা যেভাবে দক্ষ হাফেজ তৈরি করছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা চাই প্রতিটি ঘরে ঘরে আলোকিত মানুষ তৈরি হোক।"

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞান ও প্রচার বিষয়ক সম্পাদক জাহিদ হাসান বাবু, নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতা মহসিন, চাটখিল উপজেলা জামায়াত আমির মাওলানা মহিউদ্দিন হাছান, জামেয়া ওসমানিয়ার মুহতামিম মাওলানা মো: ইউসুফ, বিশিষ্ট সমাজসেবক, মো. জহির উদ্দিন, উদীয়মান সমাজসেবক ও ৭নং হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাউসার আহমেদ কাজল, পৌরসভা ৭নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মিলন, এছাড়াও উপস্থিত ছিলেন সমাজকর্মী রিফতি, ইফতিসহ আরও অনেকে।

বক্তারা মাদ্রাসাটির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন এবং নতুন হাফেজদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy