নারায়ণগঞ্জের আজমেরী ওসমানের ২ সহযোগী পিস্তল ও গুলি সহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের ঘনিষ্ঠ দুই সহযোগীকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক

2026-01-20T15:03:39+00:00
2026-01-20T15:03:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জের আজমেরী ওসমানের ২ সহযোগী পিস্তল ও গুলি সহ গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৩:০৩ পিএম   (ভিজিট : ৫১)
X

নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের ঘনিষ্ঠ দুই সহযোগীকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ আটক করেছে হাইওয়ে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

আটক দুজন হলো- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল ওরফ সাকলাইন (৩৩) এবং একই জেলার বন্দর উপজেলার লক্ষ্মণখোলা এলাকার গোলজার হোসেনের ছেলে মোহাম্মদ চিশতী (৪২)। শাকিল আজমেরী ওসমানের "বডিগার্ড" হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ঢাকাগামী ‘এশিয়া এয়ারকন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিল তারা।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, “আটক ব্যক্তিরা অস্ত্রটি কোথা থেকে এনেছে এবং কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy