রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

দণ্ডবিধির ১২৪-এ (রাষ্ট্রদ্রোহ) ধারাটিকে সংবিধান বিরোধী ও অকার্যকর ঘোষণা করার আবেদন জানিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।আজ

2026-01-20T15:20:00+00:00
2026-01-20T15:20:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৩:২০ পিএম   (ভিজিট : ৮০)
X

দণ্ডবিধির ১২৪-এ (রাষ্ট্রদ্রোহ) ধারাটিকে সংবিধান বিরোধী ও অকার্যকর ঘোষণা করার আবেদন জানিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। 

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়েছে, দণ্ডবিধির এই ধারাটি নাগরিকদের মৌলিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের সমালোচনা বা ভিন্নমত প্রকাশের অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে, যা রাষ্ট্রদ্রোহের আওতায় পড়া উচিত নয়। 

আবেদনে আরও উল্লেখ করা হয় রাষ্ট্রদ্রোহ আইনটি মূলত ব্রিটিশ ঔপনিবেশিক আমলের একটি আইন। তৎকালীন সময়ে স্বাধীনতা আন্দোলন দমনের উদ্দেশ্যে এটি প্রণীত হয়েছিল, যা বর্তমান স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশের সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এছাড়া এই ধারাটি সংবিধানের ৭, ২৬, ২৭, ৩১, ৩২ এবং ৩৯ নম্বর অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকারগুলোর সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

রিটকারী আইনজীবী ইশরাত হাসান দণ্ডবিধির ১২৪-এ ধারাটিকে কেন সংবিধানবিরোধী ও বাতিলযোগ্য ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আরজি জানিয়েছেন। 





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy