গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাদ মাগরিব উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব রফিক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, আবু জাফর লেলিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন পাতা, আরেক যুগ্ম আহ্বায়ক ও রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল হক চৌধুরী ডিউক, মাইদুর রহমান রানক, আব্দুল মান্নান সেন্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধের অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।