ফুলপুরে কেন্দ্রীয় হস্তক্ষেপে চার ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় চার ছাত্রদল নেতার বিরুদ্ধে জারি করা বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।সোমবার (১২ জানুয়ারি)

2026-01-20T16:03:13+00:00
2026-01-20T16:03:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুলপুরে কেন্দ্রীয় হস্তক্ষেপে চার ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৪:০৩ পিএম   (ভিজিট : ৩৩২)
X

ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় চার ছাত্রদল নেতার বিরুদ্ধে জারি করা বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। 

সোমবার (১২ জানুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্যাডে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। 

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ময়মনসিংহ জেলা শাখার সাবেক সহ সভাপতি মো. মাদিউর রহমান (মাহাদী) ও জেলা শাখার অধীনস্থ ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন, সদস্য সচিব শাহ ইমরুল কায়েস এবং রহিমগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান আল ফাহিমের সাংগঠনিক পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনও বাধা রইলো না। 

বিজ্ঞপ্তিতে তিনি আরও উল্লেখ করেন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত অনুমোদন করেন। 

প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কাজে জড়িত থাকায় অভিযোগে তাদেরকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছিল। এক বছরেরও বেশি সময় পর তাদের দলে ফিরিয়ে নেওয়ায় সিদ্ধান্ত নেওয়া হলো। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy