মেহেরপুরে হারানো ৯২টি মোবাইল ও ৫৫ হাজার টাকা উদ্ধার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুরে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৯২টি মোবাইল ফোন ও ৫৫ হাজার টাকা উদ্ধার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার সকালে

2026-01-20T16:10:02+00:00
2026-01-20T16:10:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেহেরপুরে হারানো ৯২টি মোবাইল ও ৫৫ হাজার টাকা উদ্ধার
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৪:১০ পিএম   (ভিজিট : ৬৩)
X

মেহেরপুরে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৯২টি মোবাইল ফোন ও ৫৫ হাজার টাকা উদ্ধার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিসেম্বর ২০২৫ মাসে মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল জেলার তিনটি থানায় সাধারণ ডায়েরিভুক্ত হারানো মোট ৯২টি মোবাইল ফোন উদ্ধার করে। উদ্ধারকৃত মোবাইলগুলো আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

এছাড়াও ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত নগদ অর্থ ও বিকাশের মোট ৫৫ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে। একই সময়ে ১৩টি ফেসবুক আইডি রিকোভারি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মেহেদি হাসান দিপু, ওসি (ডিবি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও উপকারভোগীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy