প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৫:৩৩ পিএম (ভিজিট : ৭০)

X
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিষয়ে পটুয়াখালীর বাউফল উপজেলা ইমামদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় ।
সভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ।
অনুষ্ঠানে গণভোটের গুরুত্ব, ভোটারদের সচেতনতা এবং সঠিকভাবে ভোট প্রদানের বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ইমামদের মাঝে গণভোট সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ছাড়াও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।