কালকিনিতে যৌথবাহিনীর অভিযানে ককটেল ও মাদকসহ আটক ৩

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

সারাবাংলা

মাদারীপুরের কালকিনিতে যৌথবাহিনীর এক বিশেষ অভিযানে ককটেল, বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ

2026-01-20T17:59:47+00:00
2026-01-20T17:59:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালকিনিতে যৌথবাহিনীর অভিযানে ককটেল ও মাদকসহ আটক ৩
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৫:৫৯ পিএম   (ভিজিট : ৮৬৩)
X

মাদারীপুরের কালকিনিতে যৌথবাহিনীর এক বিশেষ অভিযানে ককটেল, বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ইছাগুড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

​যৌথবাহিনী সূত্রে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিএ-৯৮৪৮ মেজর আশফানুল হক (৩৫ বীর সাপোর্ট ব্যাটালিয়ন)-এর নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় যৌথবাহিনীর একটি চৌকস দল ভোর সারে ৩টার দিকে এনায়েতনগর ইউনিয়নের ইছাগুড়া গ্রামে অভিযান শুরু করে। প্রায় ৪০ মিনিটের এই অভিযানে মাদক ও বিস্ফোরকসহ তিন আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। 

আটককৃতরা হলেন- কালকিনি উপজেলার ইছাগুড়া গ্রামের ​মোঃ দুলাল ভূঁইয়ার ছেলে মোঃ হৃদয় ভূঁইয়া (১৭), মোঃ জব্বার ভূঁইয়ার দুই ছেলে মোঃ আল-আমিন ভূঁইয়া (৩০) ও মোঃ রফিকুল ভূঁইয়া (২৭)। অভিযানকালে ৭টি ককটেল, ​৭৪০ পিস ইয়াবা, ​১০০ গ্রাম গাঁজা, ​নগদ ১লক্ষ ৩৩হাজার ২৯৫ টাকাসহ ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

​পরবর্তীতে আজ ভোরে আটককৃতদের উদ্ধারকৃত মালামালসহ কালকিনি থানায় হস্তান্তর করা হয়।

​যৌথবাহিনী সূত্রে জানানো হয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও সন্ত্রাস নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy