প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ১০:১৯ এএম (ভিজিট : ১২২)

X
সাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের কুতুবদিয়ার নুর মুহাম্মদের মালিকানাধীন ট্রলার ইঞ্জিন বিকল ও নোঙর ছিড়ে কুয়াশায় বিভ্রান্ত হয়ে ভারতীয় সাগর সীমানায় ডুকে পড়লে ২৪ জেলেকে আটক করে নিয়ে যায় সেই দেশের আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে,গত ১৯ জানুয়ারি আটকের খবরে চরম দুর্ভোগে পড়ে জেলে পরিবারগুলো। ছিলো না খাদ্যসামগ্রী,হয়নি রান্নাও,এ দুরবস্থার খবর পেয়ে বস্তাভরতি খাদ্যসামগ্রী ও কম্বল নিয়ে রাতের আঁধারে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা।
মঙ্গলবার রাতে ইউএনও নিজে অমজাখালী এলাকায় জেলেদের ঘরে ঘরে গিয়ে উপস্থিত হন। জেলে পরিবারগুলোর সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন। এসময় সাথে ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান।
ইউএনও বলেন,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারতে কারাবন্দী ২৪ জেলের পরিবারের মধ্যে ১৩ পরিবারের খাদ্য সংকটে ছিলো তাদের মুখে হাসি ফোটানোর জন্য ছুটে গিয়ে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি।”আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়ে তিনি বলেন, এ ২৪ জন জেলেসহ মোট ১০৪ জন ভারতে কারাবন্দী জেলেদের দ্রুত দেশে ফেরত আনার জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।