প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৩:৪৬ পিএম (ভিজিট : ১৭৯)

X
‘দেশের চাবি আপনার হাতে’ শ্লোগানকে শীর্ষে রেখে গণভোট’ ২০২৬ ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গ্রাম পর্যায়ে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতকরণে বিলাইছড়িতে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারী) উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ বৈঠকের আয়োজন করেছেন, উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থা।
বৈঠকে গণভোট ও সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার করা বলা হয়।
এছাড়া গণভোটের গুরুত্ব ও বিষয়বস্তু সমূহের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
বৈঠকে উপস্থিত থেকে এসব বিষয় ও গুরুত্ব তুলে ধরেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাংলাদেশ বুলেটিস পত্রিকা প্রতিনিধি, পুষ্প মোহন চাকমা ও উপজেলা নির্বাচন কর্মমর্তা মোঃ সালেহ আহমদ ভুঁইয়া।
অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় করেন, জাতীয় মহিলা সংস্থার অফিস সহকারী (সাঁট-মুদ্রাক্ষরিক ও কম্পিউটার অপারেটর) সাধন তঞ্চঙ্গ্যা।