ব্রাহ্মণবাড়িয়া ৪ সংসদীয় আসনে ৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া-৪ সংসদীয় আসনের ৭ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং

2026-01-21T16:28:28+00:00
2026-01-21T16:28:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়া ৪ সংসদীয় আসনে ৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৪:২৮ পিএম   (ভিজিট : ১৮৭)
X

ব্রাহ্মণবাড়িয়া-৪ সংসদীয় আসনের ৭ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

এ সময় আসনের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার দিন ১জন বাতিল,২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৭ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতীকপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে—ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা- আখাউড়া) আসনে ৭ জন প্রার্থী রয়েছেন। 

তারা হলেন—

১/ মুশফিকুর রহমান (বিএনপি), 

২/আতাউর রহমান সরকার (বাংলাদেশ জামায়াতে ইসলামী),

৩/ মোঃ জসিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), 

৪ জহিরুল হক খান (জাতীয় পার্টি), 

৫/ শাহীন খাঁন (জাতীয় নাগরিক পার্টি),

৬ জহিরুল হক চৌধুরী ( গত অধিকার পরিষদ) এবং

৭/ রাফি উদ্দিন ( ইনসানিয়াত বিপ্লব )।

প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকেই প্রার্থীরা তাদের সমর্থকদের সাথে নিয়ে নিজ এলাকায় প্রচার-প্রচারণায় নামবে বলে সুত্রে জানা গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy