নেত্রকোনা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক প্রতীক বরাদ্দ দেয়া

2026-01-21T17:22:30+00:00
2026-01-21T17:22:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেত্রকোনা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ২৫৪)
X

নেত্রকোনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলার সংসদীয় ৫টি আসনের বিপরীতে ২৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ দেন জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
 
জানা গেছে, নেত্রকোনা-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী ব্যারিস্টার কায়সার কালাম, খেলাফত মজলিশের প্রার্থী আলহাজ্ব গোলাম রব্বানী, জাতীয়পার্টির প্রার্থী আনোয়ার হোসেন খান শান্ত, নেত্রকোনা-২, সদর-বারহাট্রা আসনে বিএনপি মনোনিত প্রার্থী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা আব্দুল কাইয়ূম, জাতীয় পার্টি মনোনিত প্রার্থী এবিএম রফিকুল হক তালুকদার রাজা, এনসিপি প্রার্থী ফাহিম রহমান খান পাঠান, খেলাফত আন্দোলন প্রার্থী মাওলানা গাজী মুহাম্মদ আব্দুর রহিম রুহী, নেত্রকোনা-৩, আটপাড়া-কেন্দুয়া আসনে বিএনপি মনোনিত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী, স্বতন্ত্র প্রার্থী আলহাজ¦ দেলোয়ার হোসেন ভুইয়া দুলাল, জামায়াত ইসলামীর প্রার্থী খায়রুল কবীর নিয়োগী, নেত্রকোনা-৪ আসনে বিএনপি মনোনিত প্রার্থী লুৎফুজ্জামান বাবর, জামায়াত ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদার, সিপিবির প্রার্থী জলি তালুকদার, বিপ্লবী কমিউনিস্ট প্রার্থীর প্রার্থী চম্পা রানী সরকার, নেত্রকোনা-৫, পূর্বধলা আসনে বিএনপি মনোনিত প্রার্থী আবু তাহের তালুকদার, জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যাপক মাসুম মোস্তফাসহ ২৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ দেন জেলা রির্টানিং অফিসার মো. সাইফুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, জেলা নির্বাচন অফিসারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy