লাখাইয়ের সরিষার মাঠে মধুর রাজ্য

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের লাখাইয়ে সরিষার ভরা মৌসুমে বিস্তীন মাঠজুড়ে দেখা মিলে সবুজ আর হলুদের মহাসামারোহ, আর এই মহাসমারোহকে পরিকল্পিত ব্যবস্থাপনায়

2026-01-21T17:23:09+00:00
2026-01-21T17:23:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লাখাইয়ের সরিষার মাঠে মধুর রাজ্য
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৫:২৩ পিএম   (ভিজিট : ৮৬)
X

হবিগঞ্জের লাখাইয়ে সরিষার ভরা মৌসুমে বিস্তীন মাঠজুড়ে দেখা মিলে সবুজ আর হলুদের মহাসামারোহ, আর এই মহাসমারোহকে পরিকল্পিত ব্যবস্থাপনায় অর্থ ও পুষ্টির উৎস হিসাবে কাজে লাগাতে পারলে একদিকে অর্জিত হবে বিপুল অর্থ অপরদিকে পুষ্টি।

হবিগঞ্জের লাখাই উপজেলা সরিষা উৎপাদনে অপার সম্ভাবনাময় একটি উপজেলা সরিষা শীতকালীন বিভিন্ন শস্যের মধ্যে অন্যতম একটি তৈলজাতীয় শস্য। লাখাইয়ে অতিতে সরিষা চাষে উল্লেখযোগ্য থাকলেও কয়েক বছর ধরে উপজেলা জুড়ে বেশকটি মাঠে মধ্যবর্তী ফসল হিসাবে সরিষা চাষে মনোযোগী হয়েছে কৃষক। অর্থকরী এফসল উৎপদানে বাড়তি কোন পানি ও জ্বালানী খরচ না থাকায় অল্প খরচে উৎপাদন হয় সরিষা।

মধ্যবর্তী ফসল হিসাবে সরিষা চাষ যেমন লাভজনক তেমনি সরিষা ফুল থেকে মধু চাষের উপযোগী। যার মধ্যেমে অর্থ পুষ্টি দুটি অর্জন সম্ভব।

সরিষা থেকে মধু আহরনের ফলে মৌমাছির মাধ্যেমে সরিষা ফুলের পরাগায়ন বেড়ে যাওয়ার কারনে বেড়ে যায় সরিষার উৎপাদন সেই মৌমাছির বিচরণের ফলে বিনষ্ট হয় সরিষা ক্ষেতের ক্ষতিকর পোকাও ব্যাকটেরিয়া।

সরেজমনি দেখা যায়, উপজেলার করাব মুড়িয়াউক, মোড়কারি, বুল্লা ইউনিয়ন ও বামৈ ইউনিয়নের বিভিন্ন মাঠে সরিষা আবাদের জন্য রয়েছে বিস্তীণ জমি এবং তা আবাদও হচ্ছে।

অতীতে উপজেলার বিস্তীণ সরিষা আবাদের মাঠে বক্স পদ্ধতি স্থাপন করে রেকর্ড পরিমানে মধু আহরন সম্ভব হলেও এবছর ফাকা যাচ্ছে পুষ্টির অন্যতম উপকরন বিশুদ্ধ মধু আহরনের ক্ষেত্র।

এবছর বিস্তীণ সরিযার মাঠে কোন বক্সপদ্ধতিতে মধু আহরন কারী খামারী না আসার ফলে সংশ্লিষ্ট দপ্তরের প্রচেষ্টা থাকলেও চলতি মৌসুমে আবাদকৃতঃ উপজেলার ১ হাজার ৭শত ৪০ হেক্টর জমির সরিষা ফুলের মধু ফুলেই শুকিয়ে যাওয়ার আশংখা, অথচ বিগত বছরগুলোতে শুধুমাত্র সরিষা দানা পরিপুষ্ট হওয়া পুবাদেই সংগ্রহিত হয়েছিল কয়েক মেট্রিকটন মধু।

স্থানীয় কৃষকদের পর্যাপ্ত প্রশিক্ষন ও প্রযুক্তিগত ব্যবস্থাপনায় প্রশিক্ষিত করে তুলতে পারলে সেই সাথে সম্ভাবনাময় মধু আহরনে এলাকার আগ্রহী যুবকদের উৎসাহি করতে পারলে হয়তো সম্ভাবনায় এই খাতটি এমন বিপর্যয়ে মুখে পড়তে হতো না বলে মনে করেন এলাকার সচেতন মহল।

উপজেলা কৃষি অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবারে উপজেলা জুড়ে সরিষার আবাদ হয়েছে ১হাজার ৭শত ৬০ হেক্টর জমিতে, এর মধ্যে ৩শত হেক্টও জমি চাষবিহীন এবং অবশিষ্ট জমি প্রচালিত সাধারন চাষাবাদের মাধ্যেমে আবাদ করা হয়েছে।

এবছর মধু সংগ্রহকারী খামারীর অভাবে বক্সপদ্ধতিতে মধু সংগ্রহ বাস্তবায়ন সম্ভব হচ্ছেনা উল্লেখ করে উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ শাহাদুল ইসলাম জানান, সরিষা ফুল থেকে মধু সংগ্রহের কারনে একদিকে মৌমাছির পরাগায়নের ফলে সরিষার উৎপাদন বৃদ্ধি পায় অন্যদিকে সরিষা ফুলের ছোটখাটো পোকা ও ব্যাকটেরিয়া মৌমাছি নষ্ট করে বলে সরিষা ক্ষেতের বিভিন্ন মড়ক প্রাকৃতিক ভাবে কমে যায়, শুধুমাত্র সংগ্রহকারীর অভাবে লাভজনক এই খাতটি এবছর আলোর মুখ দেখছেনা তবে ভবিষ্যতে স্থানীয় কৃষকদের মুধু সংগ্রহের বিষয়ে প্রশিক্ষন ব্যবস্থার প্রয়োজনীয় ব্যবস্তা নিতে প্রয়াশ চালানো হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy