নীলফামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সভা
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭:৩৭ পিএম (ভিজিট : ৩৬৬)

X
ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী-২ সদর আসনের ইউনিয়ন কর্মীদের নিয়ে নির্বাচনী কর্মী সভা বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।
জেলা স্টেডিয়াম সংলগ্ন আইএবি চত্ত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সদর শাখার সভাপতি হাফেজ মুস্তাকিম বিল্লাহের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক এইচ এম আনিছুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলফামারী জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইয়াছিন আলী ও সাধারণ সম্পাদক মাওলানা আসাদুজ্জামান বিপ্লব প্রমূখ।
বক্তরা কর্মীদের উদ্দ্যেশে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখা। আগামীতে হাতপাখা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম হাছিবুল ইসলামকে জয়যুক্ত করতে হবে।