কুড়িগ্রামের পেপার হকারদের পাশে "সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল"

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

কুড়িগ্রামে ​ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার সহ অসংখ্য নদ-নদী বেষ্টিত এ অঞ্চলে সব সময় শীতের প্রকোপ বেশি থাকে। এই

2026-01-21T21:01:56+00:00
2026-01-21T21:01:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামের পেপার হকারদের পাশে "সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল"
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:০১ পিএম   (ভিজিট : ২০৫)
X

কুড়িগ্রামে ​ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার সহ অসংখ্য নদ-নদী বেষ্টিত এ অঞ্চলে সব সময় শীতের প্রকোপ বেশি থাকে। এই তীব্র শীতের হাড়কাঁপানো ঠান্ডায় ভোর বেলা যারা মানুষের ঘরে ঘরে পত্রিকা পৌঁছে দেন, সেই অসহায় ও দুঃস্থ হকারদের কষ্ট লাঘব করতে তাদের পাশে দাঁড়িয়েছে 'সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ' কুড়িগ্রাম জেলা ইউনিট।

বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম ইউনিটের উদ্যোগ শহরের শাপলা চত্বর সংলগ্ন পেপারের সকল হকারদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির কুড়িগ্রাম জেলা ইউনিটের সভাপতি নূর মোহাম্মদ চৌধুরী, সহ-সভাপতি জি.এম ক্যাপ্টেন, সহ-সভাপতি মোস্তাফিজার রহমান বাবু, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল হালিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক আশির্বাদ রহমান, অর্থ সম্পাদক মোঃ শামসুজ্জোহা চৌধুরী সাজু, দপ্তর সম্পাদক মোঃ মোস্তফা কামাল, প্রচার সম্পাদক মোঃ মামুন সরকার, কার্যনির্বাহী সদস্য জি.এম রাশেদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আশরাফুজ্জামান, মোঃ খাজা ইউনুস ইসলাম (ঈদুল) মোঃ আনোয়ার হোসেন, মোঃ হাবিবুর রহমান, মোঃ রফিকুল হক সহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

​'সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ' মূলত সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা ও সুরক্ষায় একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। মাঠ পর্যায়ের সংবাদকর্মীরা পেশাগত দায়িত্ব পালনকালে কোনো প্রকার হয়রানি বা নির্যাতনের শিকার হলে এই সংগঠনটি তাদের পাশে দাঁড়ায়। পাশাপাশি আর্তমানবতার সেবা ও সামাজিক দায়বদ্ধতা থেকেও সংগঠনটি বিভিন্ন কল্যাণমূলক কাজ পরিচালনা করে থাকে।

​সংগঠনের নেতৃবৃন্দরা জানান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল কেবল সাংবাদিকদের অধিকার রক্ষায় নয়, সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতেও অঙ্গীকারবদ্ধ। কুড়িগ্রাম জেলা ইউনিটের পক্ষ থেকে এ ধরণের মানবিক সহায়তা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy