গফরগাঁওয়ে বিএনপি প্রার্থীর মিছিলে হামলা-গুলি

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি দলীয় প্রার্থী ধানের শীষের সমর্থকদের ওপর হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এসময় প্রকাশ‍্যে গুলি

2026-01-21T21:31:27+00:00
2026-01-21T21:36:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গফরগাঁওয়ে বিএনপি প্রার্থীর মিছিলে হামলা-গুলি
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:৩১ পিএম  আপডেট: ২১.০১.২০২৬ ৯:৩৬ পিএম  (ভিজিট : ১৩৪৬)
X

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপি দলীয় প্রার্থী ধানের শীষের সমর্থকদের ওপর হামলা ও গুলির ঘটনা ঘটেছে। এসময় প্রকাশ‍্যে গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। 

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় গফরগাঁও পৌর শহরের ইসলামিয়া স্কুলের সামনে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- সাবেক ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন এবং সোহাগসহ অজ্ঞাতরা। 

স্থানীয় সুত্র জানায়, বিকালে প্রতীক পাওয়ার পর শোভাযাত্রা করার জন‍্য বিএনপির প্রার্থী আখতারুজ্জামান বাচ্চুর অপেক্ষায় ঘটনাস্থল এলাকায় অবস্থান করছিল ধানের শীষের সমর্থকরা। এ সময় বিএনপির বিদ্রোহী এবি সিদ্দিকুর রহমানের সমর্থকরা হাঁস প্রতীক বরাদ্দ পেয়ে মিছিল নিয়ে ঘটনাস্থল এলাকায় যায়। এতে দুই পক্ষ মুখোমুখি হয়ে পড়লে উত্তেজনার এক পর্যায়ে সংর্ঘষের সৃষ্টি হয়। এসময় প্রকাশ‍্যে গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের প্রায় ১০ জন আহত হয়। এ ঘটনায় বেশ কয়েকটি স্থানে আগুন দেওয়ারও ঘটনা ঘটেছে। 

এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ‍্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বন্ধ হয়ে গেছে স্থানীয়দের ব‍্যবসা প্রতিষ্ঠান। 

খবরের সত‍্যতা নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল আল মামুন বলেন, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়া হবে। 

বিএনপির প্রার্থী আখতারুজ্জামান বাচ্চু বলেন, আমার দলের নেতাকর্মীদের ওপর প্রকাশ‍্যে গুলি করে উদ্দেশ্যমূলকভাবে হামলা করা হয়েছে। এতে নেতৃত্ব দিয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী এবি সিদ্দিকুর রহমান। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। 

তবে এই অভিযোগ অস্বীকার করে এবি সিদ্দিকুর রহমান বলেন, প্রতিক পাওয়ার আমার ১০ হাজার সমর্থক মিছিল করেছে। আমি গাড়িতে ছিলাম। আমরা কারো ওপর হামলা করিনি। 

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবি সিদ্দিকুর রহমান পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের ব্যবসায়িক পার্টনার। ঋণের নামে জনতা ব্যাংক থেকে ১৩৬ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার ৯৩১ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করার মামলার আসামি তিনি। এসব কারণে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি এখন বিএনপির ক্ষতি করতে ষড়যন্ত্র করছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy