
লক্ষ্মীপুর রায়পুরে ডাকাতি প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে সোনাপুর গ্রামের শিকদার রাস্তার মাথায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়ন মোঃ নাবিল হোসেন (২২), মোঃ নয়ন হোসেন (২০), রিমন হোসেন (২০), মোঃ শাকিব হোসেন (২০), জিদান (১৫) ও চরপাতা ইউনিয়নের মোঃ রাকিব (২০)। তাদের কাছ থেকে ছোরা, তালা ভাঙার হাতুড়ি ও হ্যান্ড কার্টার উদ্ধার করেছে পুলিশ।
রায়পুর থানার ওসি তদন্ত আব্দুল মান্নান বলেন, আটকরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে দেশি অস্ত্রসহ তদের আটক করা হয়। এ ঘটনায় মামলার সোনাপুর এলাকার বাসিন্দা মোমিন নামের এক ব্যক্তি ডাকাতি মামলা করেছেন। এছাড়াও ডাকাতির ঘটনায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।