সিলেটে বিএনপির সমাবেশে হঠাৎ অসুস্থ একের অধিক নেতাকর্মী

অনলাইন ডেস্ক

সারাবাংলা

সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির জনসভায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের চার নেতাকর্মী।বৃহস্পতিবার (২২

2026-01-22T15:08:00+00:00
2026-01-22T15:27:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিলেটে বিএনপির সমাবেশে হঠাৎ অসুস্থ একের অধিক নেতাকর্মী
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৩:০৮ পিএম  আপডেট: ২২.০১.২০২৬ ৩:২৭ পিএম  (ভিজিট : ১৩৬)
X

সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির জনসভায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের চার নেতাকর্মী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয় মাদ্রাসা মাঠে বিএনপির জনসভায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন তারা।

পরে ফায়ার সার্ভিস টিম ও বিএনপির স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা তাদের উদ্ধার করে সমাবেশস্থলে জরুরি চিকিৎসাসেবা কেন্দ্রে পাঠান। সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে তারা বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী বলে জানিয়েছেন বিএনপির স্বেচ্ছাসেবকরা।

দীর্ঘ দুই দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে সভাস্থলে নেতাকর্মীর ঢল নেমেছে। দলের চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখতে ও তার বক্তব্য শুনতে সিলেট জেলা ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা যোগ দিয়েছেন। জনতার ঢল আলিয়া মাদ্রাসা মাঠ ছাড়িয়ে অন্তত দেড় কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy