ইসলামী আন্দোলন করুণার রাজনীতি করে না: গোলাম মাওলা ভুঁইয়া

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ইসলাম প্রতিষ্ঠাকে ইবাদত মনে করে রাজনীতি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ–ক্ষমতার মোহ নয়, নীতি ও আদর্শই তাদের চালিকাশক্তি–এমন দৃঢ়

2026-01-22T17:02:44+00:00
2026-01-22T17:02:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসলামী আন্দোলন করুণার রাজনীতি করে না: গোলাম মাওলা ভুঁইয়া
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৫:০২ পিএম   (ভিজিট : ৮২)
X

ইসলাম প্রতিষ্ঠাকে ইবাদত মনে করে রাজনীতি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ–ক্ষমতার মোহ নয়, নীতি ও আদর্শই তাদের চালিকাশক্তি–এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি গোলাম মাওলা ভুঁইয়া। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ফুলপুর উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন মুফতি গোলাম মাওলা ভুঁইয়া। তিনি বলেন, “আমরা ক্ষমতার রাজনীতি করি না; নীতি ও আদর্শের রাজনীতি করি। তাই আমাদের নেতাকর্মীদের মাঝে কোনো হতাশা নেই। ইসলামী আন্দোলন করুণার রাজনীতি করে না।” 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ইসলামী ঐক্যজোটের বাইরে থেকে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, জোটভুক্ত শরিক দলগুলোর মধ্যে আদর্শিক ও কৌশলগত ভিন্নতা রয়েছে। পাশাপাশি ‘এক বক্স নীতি’ ভেস্তে যাওয়ার পেছনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অতিমাত্রায় রাজনৈতিক উচ্চাভিলাষ ও একচ্ছত্র আধিপত্যের মনোভাব দায়ী বলে অভিযোগ করেন তিনি। এসব বাস্তবতা বিবেচনায় নিয়েই ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

তিনি আরও বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল লেখনীর মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও এগিয়ে যাবে–এটাই তাদের প্রত্যাশা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সাংবাদিকদের সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি। সাংবাদিকদের ‘জাতির বিবেক’ আখ্যা দিয়ে তাদের ভূয়সী প্রশংসাও করেন মুফতি গোলাম মাওলা ভুঁইয়া। 

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা প্রিন্সিপাল একেএম জালাল উদ্দিন, সহ-সভাপতি গোলাম শফি ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি সাকিবুল হাসান মুজাহিদ, প্রচার সম্পাদক মোবারক হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইলিয়াস শরিফ। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা শামসুল হুদা, সহ-সভাপতি জুনাঈদ আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আনসারী এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ মুস্তাক্বীম আল মান্নান, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy