ফুলবাড়ীতে গণভোট বিষয়ক মতবিনিময় সভা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

অবশেষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে গণভোটে হ্যাঁ ভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত

2026-01-22T17:48:16+00:00
2026-01-22T17:48:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ীতে গণভোট বিষয়ক মতবিনিময় সভা
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৫:৪৮ পিএম   (ভিজিট : ১৪০)
X

অবশেষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে গণভোটে হ্যাঁ ভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন জামে মসজিদের ইমাম, উলামাগণ ও স্থানীয় সাংবাদিকরা। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী ইউএনও দিলারা আকতার।

এতে গণভোটে হ্যাঁ ভোট বিষয়ক বক্তব্য রাখেন ইউএনও দিলারা আকতার, ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপ্রাভাইজার রাশেদুল ইসলাম প্রামাণিকসহ বিভ্ন্নি জামে মসজিদের ইমামগণ।

বক্তব্যে ইউএনও দিলারা আকতার বলেন, গণভোটে হ্যাঁ ভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণে ইমামদের বড় ভূমিকা রয়েছে। তিনি জুম্মার নামাজের খুৎবার আগে ও নামাজের পড়ে গণভোটে হ্যাঁ ভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা করার জন্য আহবান জানান।

ইমামদের প্রতি আহবান জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপ্রাভাইজার রাশেদুল ইসলাম প্রামাণিক তার বক্তব্যে উপস্থিত মসজিদের ইমামদের উদ্দেশ্যে বলেন, আগামীকাল শুক্রবার জুম্মার নামাজের খুৎবার আগে গণভোটে হ্যাঁ ভোটের জন্য মুছল্লীদের আহবান জানাতে হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy