সখীপুরে নিখোঁজের একদিন পর মিলল ইমামের মরদেহ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের একদিন পর বিদ্যুৎস্পৃষ্টে এক ইমামের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বড়চওনা বিন্নাখাইরা এলাকায়

2026-01-22T17:55:24+00:00
2026-01-22T17:55:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সখীপুরে নিখোঁজের একদিন পর মিলল ইমামের মরদেহ
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৫:৫৫ পিএম   (ভিজিট : ১০০)
X

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের একদিন পর বিদ্যুৎস্পৃষ্টে এক ইমামের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বড়চওনা বিন্নাখাইরা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নাসির উদ্দিন ওই এলাকার শাহাদত মিয়ার ছেলে এবং সে ঘাটাইল উপজেলার হামিদপুরে একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসির উদ্দিন বুধবার বিকেল থেকেই নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে বাড়ির পাশে একটি ইলেকট্রিক মোটর চালিত পাম্প সংলগ্ন স্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত মোটর চালু করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

নাসির উদ্দিনের ছেলে মুফতি আলামিন বলেন, আমার বাবা গতকাল থেকে নিখোঁজ ছিলেন। বাড়ির পাশে সেচ দেওয়ার জন্য আমাদের নিজস্ব একটি ইলেকট্রিক মোটর রয়েছে। ধারণা করা হচ্ছে সেটি চালু করতে গিয়ে আমার বাবা বিদ্যুৎপৃষ্টে মারা গেছে। 

স্থানীয় ইউপি সদস্য আশরাফ মিয়া বলেন, নাসির উদ্দিন এলাকায় একজন ভাল মানুষ হিসেবে পরিচিত ছিলো। বিদ্যুৎপৃষ্টে হয়ে তিনি মারা গেছেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy