শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সাঁথিয়ায় শিবিরের বিক্ষোভ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবির সাঁথিয়া

2026-01-22T18:23:30+00:00
2026-01-22T18:23:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সাঁথিয়ায় শিবিরের বিক্ষোভ
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৬:২৩ পিএম   (ভিজিট : ২১১)
X

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে ছাত্রশিবির সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর সাঁথিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান। পরিচালনা করেন উপজেলা শিবিরের সেক্রেটারি সাফায়াত উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে জেলার দপ্তর সম্পাদক আবুল বাসার বলেন, সামনে জাতীয় নির্বাচন। বিএনপি ভালোভাবেই জানে, ২০ জানুয়ারি শাবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচন হলে এবং সেখানে ছাত্রদল পরাজিত হলে তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব দেশবাসীর সামনে স্পষ্ট হয়ে যাবে। এ লজ্জাজনক পরাজয় এড়াতেই তারা শাকসু নির্বাচন স্থগিতে ষড়যন্ত্র করছে। তারা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে চায় না।

সভাপতির বক্তব্যে জেলার দপ্তর সম্পাদক আবুল বাসার বলেন, শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রশিবির মাঠে নেমেছে এবং শাকসু বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এ সময় আরও বক্তৃতা করেন ছাত্রশিবির সাঁথিয়া উপজেলার সাবেক সভাপতি মুহতাসিম বিল্লাহ সাদ, সাবেক সভাপতি শিখন মোল্লা প্রমুখ।
 
বিক্ষোভ মিছিলে ছাত্রশিবির সাঁথিয়া উপজেলার বিভিন্ন স্তরের নেতাসহ শিক্ষার্থী অংশ নেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy