গাইবান্ধায় বিএনপি ও জামায়াতের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গাইবান্ধা প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার গাইবান্ধায় বিএনপি ও জামায়াতের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে। প্রচারণা উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিএনপি

2026-01-22T18:39:47+00:00
2026-01-22T18:39:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাইবান্ধায় বিএনপি ও জামায়াতের আনুষ্ঠানিক প্রচারণা শুরু
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৬:৩৯ পিএম   (ভিজিট : ৭৮)
X

জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার গাইবান্ধায় বিএনপি ও জামায়াতের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে। প্রচারণা উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকরা উচ্ছ্বসিত হয়ে নিজ নিজ দলীয় কার্যালয়ে এসে সমবেত হয়। 

সকালে সদর উপজেলার বিএনপির ১৩টি ইউনিয়নের শত শত নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে স্থানীয় ইসলামিয়া হাইস্কুলে সমবেত হয়। পরে গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী আনিসুজ্জামান খান বাবুর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিপুল আনন্দ উৎসাহের মধ্য দিয়ে একটি মিছিল বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ করে। 

অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে এসে একত্রিত হয়। পরে জামায়াতে ইসলামীর মনোনীত গাইবান্ধা-২ (সদর) আসনের প্রার্থী আব্দুল করিম গণসংযোগ শুরু করেন। 

এসময় তিনি নেতাকর্মীদেরকে সাথে নিয়ে প্রথমে রেলওয়ে স্টেশন থেকে শুরু করে দাস বেকারীর মোড়, ডিবি রোড, স্টেশন রোড ও সার্কুলার রোড সহ শহরের বিভিন্ন সড়কে গণসংযোগ করেন। গণসংযোগকালে নেতৃবৃন্দ জনগণের মাঝে হ্যান্ডবিল বিতরণ করেন। 











Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy