পঞ্চগড়-১ আসনে দোয়া মাহফিলের মধ্যদিয়ে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

আটোয়ারীতে দোয়া মাহফিলের মধ্যদিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী

2026-01-22T19:56:55+00:00
2026-01-22T19:56:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পঞ্চগড়-১ আসনে দোয়া মাহফিলের মধ্যদিয়ে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৭:৫৬ পিএম   (ভিজিট : ২৭৪)
X

আটোয়ারীতে দোয়া মাহফিলের মধ্যদিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ধানের শীষ মার্কার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মোঃ নজরুল ইসলাম দুলাল ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ আক্তারুজ্জামান আতার যৌথ সঞ্চালনায় উপজেলার মহিলা কলেজ সংলগ্ন জনৈক মোঃ আবুল কালাম আজাদের মিল-চাতাল মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে একটি বর্নাঢ্য নির্বাচনী মিছিল বের করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামলো দলটি। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতি ও স্পীকার বর্ষিয়ান রাজনীতিবীদ ব্যারিষ্টার মুহাম্মদ জমির উদ্দীন সরকারের যোগ্য উত্তরসূরী মহান জাতীয় সংসদের পঞ্চগড়-১ আসন থেকে ধানের শীষ মনোনীত প্রার্থী ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির।

দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন জিয়া পরিষদ, দিনাজপুরের সভাপতি এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ, একই প্রতিষ্ঠানের শিক্ষক কৃষিবিদ ডঃ সাইফুল হুদা, সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা নুরুল ইসলাম হেলাল ও মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা ওলামা দলের সভাপতি মোঃ সোলেমান আলী। 

অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আব্দুর রহমান, সাবেক সদস্য সচিব আলহাজ¦ মোঃ কুদরত-ই-খুদা, সাবেক সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, সাবেক সদস্য মোঃ আনোয়ার হোসেন, মোঃ আব্দুল্যাহেল বাকী, মোঃ মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল ইসলাম ও মোঃ বদিউজ্জামান মানিক, সদস্য মোঃ শাহাদাত হোসেন সাজ্জাদ এবং জেলা যুবদলের আহবায়ক মোঃ নুরুজ্জামান বাবু। 

অনুষ্ঠিত দোয়া মাহফিল সফল করতে আরো যিনারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য- উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মজনুল ইসলাম নয়ন, যুগ্ন আহবায়ক মোঃ আজহারুল ইসলাম ও মোঃ মকবুলার রহমান মুকুল, সাবেক ছাত্রনেতা সায়মন আক্তার সুমন ও মোঃ আব্দুর রহিম রিপন, মোঃ মাসুদ পারভেজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রাসেল ইসলাম ও সদস্য সচীব মোঃ বজলার রহমান সুমন প্রমূখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy