মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করলেন রাউজানের চার প্রার্থী

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণার প্রথম দিনে চট্টগ্রাম-৬ রাউজান নির্বাচনী আসনে ভোট যুদ্ধে নামা চার প্রার্থী প্রয়াত

2026-01-22T20:16:23+00:00
2026-01-22T20:16:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করলেন রাউজানের চার প্রার্থী
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮:১৬ পিএম   (ভিজিট : ২৬৫)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচারণার প্রথম দিনে চট্টগ্রাম-৬ রাউজান নির্বাচনী আসনে ভোট যুদ্ধে নামা চার প্রার্থী প্রয়াত মা-বাবা আত্মীয় স্বজনের কবর জেয়ারত করে গণসংযোগে নেমেছেন। 

বৃহস্পতিবার সকালে বিএনপি’র ধানের শীষ প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নিজ বাড়ি গহিরায় মা-বাবাসহ আত্মীয় স্বজনের কবর জেয়ারত করে গণসংযোগে আসেন দক্ষিণ রাউজানে। তিনি প্রথম সমাবেশ করেন নোয়াপাড়া ইউনিয়নের পটিয়া পাড়ায়। এরপর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে গণসংযোগ করেন। এসময় অন্যান্যদের মধ্যে তার সাথে ছিলেন নোয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা কমান্ডার শফি, প্রবাসী চিকিৎসক ডা. আবুল কাসেম, বিএনপি নেতা হাবিবুল্লাহ মাস্টার, ছোট আজম প্রমুখ।

এই আসনের জামায়েত ইসলামীর  প্রার্থী গহিরা গ্রামে শাহাজান মঞ্জু(দাঁড়ি পাল্লা) ইসলামী ফ্রন্ট প্রার্থী অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নুরী (মোমবাতি) কদলপুরপুর, গণসংহতি আন্দোলনের (মাথাল) প্রতিকের প্রার্থী নাসির উদ্দিন তালুকদার গশ্চি গ্রামে মুরুব্বিদের কবর জেয়ারত করে নিজ নিজ ইউনিয়নে প্রচারণায় শুরু করেন। 

প্রচারণায় প্রতিজন প্রার্থী ভোটারদের কাছে প্রতিশ্রুতি দেন রাউজানকে সন্ত্রাস চাঁদাবাজমুক্ত শান্তিরজন পদে পরিণত করতে কাজ করবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy