প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৫:৪৮ পিএম (ভিজিট : ১৪০)

X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে বিভিন্ন আসনে নির্বাচনী প্রচারণার দায়িত্বপ্রাপ্ত ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে যুবদলের সাবেক সহ পাঠাগার বিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবুর নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করা হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা রাজধানীর জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবর ও জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
মাজার জিয়ারত শেষে মহান আল্লাহর কাছে দেশ ও জাতির কল্যাণ এবং ধানের শীষ প্রতীকের বিজয় কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে সাজিদ হাসান বাবু বলেন, শহীদ জিয়ার আদর্শ ও দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বের পথ অনুসরণ করেই গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারা নির্বাচনী মাঠে কাজ করবেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা রাসেল রানা, শাহীন আবুল কালাম আজাদ, আরিফুল ইসলাম আরিফ, ইমরুল তারেক বিন রেজা এলিন, মনোয়ারুল হক তালুকদার স্বপ্নীল, রাজ মাহমুদ, নিপা, রফিক, রিয়ান প্রমুখ।