দুর্গাপুরে সরস্বতী পূজা অনুষ্ঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার দুর্গাপুরে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী পূজা। মাঘ মাসের

2026-01-23T18:05:31+00:00
2026-01-23T18:05:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে সরস্বতী পূজা অনুষ্ঠিত
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৬:০৫ পিএম   (ভিজিট : ২৩২)
X

নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোনার দুর্গাপুরে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী পূজা। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে আয়োজন করা হয়েছে এই পূজা। 

শুক্রবার (২৩ জানুয়ারী) সকাল থেকে উপজেলার প্রতিটি মন্ডপে মন্ডপে অঞ্জলী প্রদানের মাধ্যমে শুরু হয় পুজার আনুষ্ঠিকতা। 

দেবীকে বরণ করে নিতে পাড়া মহল্লায় তৈরি হয়েছে ছোট খাটো বহু পূজা মন্ডপ। এবছর দুর্গাপুর উপজেলায় প্রায় ২শতটি মন্ডপে সরস্বতী পূজা শুরু হয়েছে।

পৌরশহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক সরস্বতী দেবী পূজা আয়োজনে মন্ডপ গুলোতে প্রার্থনা আর সাজ স্বজ্জাতে ব্যস্ত সময় পার করছে ভক্তরা। বিভিন্ন মন্ডপে অঞ্জলী প্রদান, প্রসাদের বিতরন সহ ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজনও করেছে কোনো কোনো পুজামন্ডপ। 

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট মানেস চন্দ্র সাহা বলেন, সরস্বতী পূজা শিক্ষার্থীদের পূজা নামেও পরিচিতি পেয়েছে, এ পূজা আয়োজনে অন্যদের চেয়ে তরুনরাই সবচেয়ে বেশী এগিয়ে আসে। প্রতি বছরের মত এবারো সুন্দরভাবে পূজা উদযাপন করতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy