কলমাকান্দায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ

2026-01-23T18:40:42+00:00
2026-01-23T18:40:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৬:৪০ পিএম   (ভিজিট : ১৫৬)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজনদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিক, নেত্রকোনার পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।

সভায় উপস্থিত ছিলেন নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী গোলাম রব্বানী, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. আনোয়ার হোসেন খান এবং জাতীয় সমাজতান্ত্রিক দল মনোনীত তারা প্রতীকের প্রার্থী মো. বেলাল হোসেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy