গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

টুংগীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া মহাসড়কের নিলফা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে

2026-01-23T18:42:32+00:00
2026-01-23T18:42:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
টুংগীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৬:৪২ পিএম   (ভিজিট : ১৮১)
X

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া মহাসড়কের নিলফা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের কুশলী মালেক বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশের (কিলো ডিউটি) উপ পরিদর্শক মোসলেম উদ্দিন এর নেতৃত্বে একটি টিম ও সাংবাদিকরা তাকে উদ্ধার করে পুলিশ ভ্যানে টুঙ্গীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম সাঈদ মোল্লা (২৬)। তিনি আজাদ মোল্লার ছেলে এবং টুঙ্গীপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy