নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে: প্রেস সচিব

মানিকগঞ্জ প্রতিনিধি

জাতীয়

‎দীর্ঘ ১৬ বছরের প্রতীক্ষা শেষে দেশের মানুষ আবারও তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান

2026-01-23T21:26:34+00:00
2026-01-23T21:26:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে: প্রেস সচিব
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৯:২৬ পিএম   (ভিজিট : ১৭৩)
X

‎দীর্ঘ ১৬ বছরের প্রতীক্ষা শেষে দেশের মানুষ আবারও তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।
‎তিনি জানিয়েছেন, আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এমনকি বিএনপিও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে এবং তারা তাদের কর্মীদের ‘হ্যাঁ’ ভোটে সিল দেওয়ার নির্দেশনা দিচ্ছে।
‎শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইমামবাড়ী মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‎প্রেস সচিব বলেন, দেশের মানুষ গত ১৬ বছর ভালো নির্বাচন দেখেনি। সেই আক্ষেপ ঘুচিয়ে এবার মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আগামী ১২ই ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
‎নির্বাচন নিয়ে কোনো শঙ্কার অবকাশ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, বড় দলগুলো যেখানেই প্রচারণায় যাচ্ছে, সেখানেই লাখ লাখ মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে। এতেই প্রমাণিত হয় জনগণ কতটা আগ্রহ নিয়ে ভোটের অপেক্ষায় আছে। বিএনপিও এই ‘হ্যাঁ’ ভোটের সাথে আছে এবং তারা তাদের কর্মীদের ভোটকেন্দ্রে গিয়ে সিল দেওয়ার আহ্বান জানাচ্ছে।
‎অন্যদিকে বাউল শিল্পী আবুল সরকারের গ্রেপ্তার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে। তবে বর্তমান সরকার শিল্পীদের স্বাধীনতায় বিশ্বাসী। বাউলরা বিচার গান বা বিচ্ছেদ গানে অনেক ধরনের কথা বলেন, যা তাদের শিল্পের অংশ। 

তিনি ইউটিউবারদের সমালোচনা করে বলেন, অনেক সময় ইউটিউবাররা শিল্পীদের কথা বিকৃত করে প্রচার করে, যেখানে মূল প্রেক্ষাপট থাকে না। এর ফলে সামাজিক কলহ তৈরি হয়। বাংলাদেশ অলি-আউলিয়ার দেশ; এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার রয়েছে। আশা করছি দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে।
‎মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ এ কিউ এম আশরাফুল হক সাংবাদিক আফ্রিদিকে শফিকুল আলমের নাম ভাঙিয়ে হুমকি দেওয়ার বিষয়ে বলেন, কর্তৃপক্ষর এ বিষয়ে অবশ্যই তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া উচিত এবং তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হোক।
‎মাজার পরিদর্শনকালে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান বাবু, গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফের পীর শাহ্ শাহিন আহমেদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনসহ ‎স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy