ডোনাল্ড ট্রাম্প ‘নতুন জাতিসংঘ’ বানাতে চাইছেন: ব্রাজিল প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা

2026-01-24T12:40:47+00:00
2026-01-24T12:40:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোনাল্ড ট্রাম্প ‘নতুন জাতিসংঘ’ বানাতে চাইছেন: ব্রাজিল প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:৪০ পিএম   (ভিজিট : ৬৬)
X

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 

শুক্রবার তিনি অভিযোগ করেন, ট্রাম্প এর মাধ্যমে আসলে একটি ‘নতুন জাতিসংঘ’ তৈরির চেষ্টা করছেন।

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের মতো প্রবীণ এই বামপন্থী নেতাও ট্রাম্পের এই নতুন সংস্থায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এই সংস্থায় স্থায়ী সদস্যপদ পেতে হলে ১০০ কোটি ডলার গুণতে হবে এবং এর চেয়ারম্যান পদটি থাকবে খোদ ট্রাম্পের দখলে।

লুলা বলেন, জাতিসংঘকে সংস্কার করার পরিবর্তে প্রেসিডেন্ট ট্রাম্প এমন এক নতুন জাতিসংঘ গড়ার প্রস্তাব দিচ্ছেন যার মালিক হবেন তিনি নিজেই।

গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এই ‘বোর্ড অব পিস’-এর পরিকল্পনা উন্মোচন করেন ট্রাম্প। সেখানে ১৯টি দেশের নেতা ও প্রতিনিধিরা এই পরিষদের প্রতিষ্ঠাকালীন সনদে স্বাক্ষর করেন।

লুলা বিশ্ব রাজনীতিতে পেশিশক্তির ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করে বহুপাক্ষিক সম্পর্কের ওপর জোর দেন। এই মন্তব্যের ঠিক এক দিন আগেই চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। সেই ফোনালাপে সি চিনপিং আন্তর্জাতিক বিষয়ে জাতিসংঘের ‘মূখ্য ভূমিকা’ বজায় রাখার আহ্বান জানিয়েছিলেন।

শুক্রবার তার বক্তব্যে লুলা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে জাতিসংঘের মূল সনদকেই ছিঁড়ে ফেলা হচ্ছে।

প্রাথমিকভাবে গাজা পুনর্গঠনের তদারকি করার কথা থাকলেও, পরিষদের সনদ অনুযায়ী এর পরিধি কেবল ফিলিস্তিনি ভূখণ্ডেই সীমাবদ্ধ নয়। বরং এটি সরাসরি জাতিসংঘের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ফ্রান্স ও বৃটেনও এই পরিকল্পনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই পরিষদে অন্তর্ভুক্ত করায় আপত্তি জানিয়েছে লন্ডন। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার অন্তর্ভুক্তি তারা মেনে নিতে পারছে না।

অন্যদিকে ফ্রান্স জানিয়েছে, এই পরিষদের বর্তমান সনদ তাদের আন্তর্জাতিক অঙ্গীকার এবং জাতিসংঘের সদস্যপদ পাওয়ার শর্তের সঙ্গে সাংঘর্ষিক।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy