শেরপুরে ট্রাকভর্তি বিদেশি মদসহ ৩ মাদক কারবারি আটক

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুর জেলার সদর উপজেলার নন্দীর বাজার এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৩০১ বোতল বিদেশি মদসহ তিন

2026-01-24T14:53:00+00:00
2026-01-24T14:53:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে ট্রাকভর্তি বিদেশি মদসহ ৩ মাদক কারবারি আটক
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ২:৫৩ পিএম   (ভিজিট : ৬০)
X

শেরপুর জেলার সদর উপজেলার নন্দীর বাজার এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১৩০১ বোতল বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। 

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- 

১। মো. মিনাল মিয়া (৩২)
 
২। মো. রিয়াদ হোসেন (২৮) 

৩। মো. নুরুল আমিন (৩৪) আটককৃত সবার বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতী থানায়।

সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর-বকশীগঞ্জ সড়কের মোকছেদপুর নয়াপাড়া সংলগ্ন নন্দীর বাজারে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এসময় একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দিলে ট্রাকের ভেতরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। র‌্যাব সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করেন।

আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লক্ষ টাকা। এছাড়া মাদক বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করার পাশাপাশি তাদের কাছ থেকে নগদ ৯৬,৮০৫ টাকা এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে শেরপুর সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy