প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৩:০৮ পিএম (ভিজিট : ২৮)

X
পাবনার আটঘরিয়ার ধলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার পর মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে আরাফাত রহমান কোকো কল্যাণ পরিষদের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ধানের শীষের প্রচার মিছিলের মাধ্যমে যোগ দেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আটঘরিয়া পৌর বিএনপি’র সাবেক যুগ্ন আহ্বায়ক আখতারুজ্জামান মিলন।
অনুষ্ঠান কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে নেতৃবৃন্দদের ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সদস্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়। বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব দোয়া মাহফিলের মাধ্যমে মরহুমাদের মাগফেরাত কামনা করেন এবং ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
পরবর্তীতে হাবিবুর রহমান হাবিব আরাফাত রহমান কোকো কল্যাণ পরিষদের ফলক উন্মোচন করেন এবং বৃক্ষ রোপণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা, পৌর বিএনপি’র সভাপতি আযহার আলী খান, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস শেখ, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন বাবু, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আছিম উদ্দিন এবং আরাফাত রহমান কোকো কল্যাণ পরিষদের সভাপতি আরমান হোসেন রিপন, সাধারণ সম্পাদক রায়হান হোসেনসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।