বগুড়ায় জামায়াতে ইসলামের বিশাল নির্বাচনী জনসভা, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে শনিবার (২৪ জানুয়ারি) জেলা ও শহর জামায়াতে ইসলামের উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

2026-01-24T15:18:50+00:00
2026-01-25T12:07:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় জামায়াতে ইসলামের বিশাল নির্বাচনী জনসভা, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৩:১৮ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ১২:০৭ পিএম  (ভিজিট : ৫৫)
X

বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে শনিবার (২৪ জানুয়ারি) জেলা ও শহর জামায়াতে ইসলামের উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও ১০ দলীয় জোটের শীর্ষ নেতা ডা. শফিকুর রহমান।

ডা. শফিকুর রহমান বলেন, “দেশ আজ গভীর সংকটে রয়েছে। উত্তরণে প্রয়োজন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব। আমরা ক্ষমতার রাজনীতি করতে চাই না, চাই জনগণের অধিকার ফিরিয়ে দিতে এবং দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা কায়েম করতে।”

তিনি সৎ ও আদর্শবান নেতৃত্বের মাধ্যমে দারিদ্র্য, বেকারত্ব, নিরাপত্তাহীনতা, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। নারী ও মায়েদের সম্মান নিশ্চিত, যুবসমাজের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং আইনের শাসন প্রতিষ্ঠা তার অঙ্গীকার।

জনসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আব্দুল হালিম, যারা বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে ইসলামী আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বগুড়ার সাতটি সংসদীয় আসনের জামায়াত প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

আয়োজকদের দাবি, এটি সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামের অন্যতম বৃহৎ জনসমাবেশ, যা আসন্ন জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। জনসভা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy