প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৩:৩১ পিএম (ভিজিট : ৫৬)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ২৪ ও ২৫ জানুয়ারি নিয়ামতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন নওগাঁ জেলার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. মোতালেব হোসেন, কর্নেল মো. মাহামুদ, সহকারী পুলিশ সুপার মো. শাওন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মুর্শিদা খাতুন, উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রেজাউল করিম এবং উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা নির্বাচন সংক্রান্ত বিধি-বিধান, ব্যালট ব্যবস্থাপনা, ভোটগ্রহণের সময় শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য, নওগাঁ-১ আসনে মোট ১৬৬টি ভোটকেন্দ্রে ৪ লাখ ৪৭ হাজার ৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।