নীলফামারী-৪ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ৩ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের তিন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সহকারী রিটার্নিং

2026-01-24T15:44:31+00:00
2026-01-24T15:44:31+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নীলফামারী-৪ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ৩ প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৩:৪৪ পিএম   (ভিজিট : ৬৮)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের তিন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।

নোটিশপ্রাপ্ত প্রার্থীরা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল গফুর সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম এবং জাতীয় পার্টির প্রার্থী মো. সিদ্দিকুল আলম।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, দল মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে কোনো ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না।

তবে জাতীয় পার্টির প্রার্থী মো. সিদ্দিকুল আলম এ বিধি লঙ্ঘন করে গত ২০ জানুয়ারি সৈয়দপুর শহরের রেলওয়ে মাঠে আয়োজিত সৈয়দপুর প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের অনুষ্ঠানে ভোট প্রার্থনা করেন।

এছাড়া একই আচরণবিধিমালার বিধি-৭ (চ) এর দফা (ঙ) অনুযায়ী কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান দলীয় প্রধানের ছবি সংবলিত ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল বা ফেস্টুন ব্যবহার করতে পারবেন না। এ বিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী মো. আব্দুল গফুর সরকারকে নোটিশ দেওয়া হয়েছে।

অন্যদিকে জামায়াতে ইসলামির প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম একই আচরণবিধিমালার বিধি-৭ (ঙ) লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণায় রঙিন লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহার করেছেন বলে অভিযোগ আনা হয়েছে।

নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে সংশ্লিষ্ট প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy