মির্জাপুরে হেলিকপ্টারে করে নববধূ ঘরে আনলেন প্রবাসী দুই ভাই

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় হেলিকপ্টারে করে একসঙ্গে দুই নববধূকে ঘরে এনে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন দুই প্রবাসী ভাই।

2026-01-24T15:59:57+00:00
2026-01-24T15:59:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মির্জাপুরে হেলিকপ্টারে করে নববধূ ঘরে আনলেন প্রবাসী দুই ভাই
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৩:৫৯ পিএম   (ভিজিট : ৮৫)
X

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় হেলিকপ্টারে করে একসঙ্গে দুই নববধূকে ঘরে এনে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন দুই প্রবাসী ভাই। শুক্রবার বিকেলে উপজেলার ভাওড়া ইউনিয়নের ফতেপুর ভাওড়া এলাকায় এই ব্যতিক্রমী ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ফতেপুর ভাওড়া গ্রামের মৃত নজরুল ইসলাম ও সেলিনা বেগম দম্পতির দুই ছেলে মো. সেলিম হোসেন ও কাওছার হোসেন সিঙ্গাপুরপ্রবাসী। জীবদ্দশায় তাদের বাবা নজরুল ইসলাম ছিলেন সৌখিন প্রকৃতির মানুষ। তার ইচ্ছা ছিল, দুই ছেলেকে একই দিনে বিয়ে দিয়ে হেলিকপ্টারে করে নববধূদের ঘরে আনবেন। তবে প্রায় দশ বছর আগে তিনি মারা যান। বাবার সেই অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসেন দুই ভাই ও তাদের মা সেলিনা বেগম।

শুক্রবার সকালে কাওছার হোসেন সাভার থেকে হেলিকপ্টারে করে ধামরাই উপজেলার কাজিয়াকুণ্ড গ্রামের আনোয়ার মিয়ার মেয়ে আয়শা ইসলামকে বিয়ে করেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে তিনি মির্জাপুর উপজেলার ঘুগী এলাকায় পৌঁছান, যেখানে বড় ভাই সেলিম হোসেনের বিয়ের আয়োজন চলছিল।

ঘুগী গ্রামে মো. আলম মিয়ার মেয়ে ইমু আক্তারকে বিয়ে করেন সেলিম হোসেন। বিয়ের অনুষ্ঠান শেষে বিকেলে দুই ভাই একসঙ্গে তাদের নববধূদের নিয়ে হেলিকপ্টারে করে নিজ গ্রাম ফতেপুর ভাওড়ায় ফিরে আসেন।

হেলিকপ্টারে দুই নববধূকে একসঙ্গে ঘরে আনার এই ব্যতিক্রমী আয়োজনে স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি হয়। অনেকেই এই দৃশ্য দেখতে ভিড় করেন।

এ বিষয়ে বর সেলিম হোসেন বলেন, “এটা কোনো টাকা দেখানো বা বিলাসিতার বিষয় নয়। আমাদের বাবার স্বপ্ন পূরণ করাই ছিল মূল উদ্দেশ্য। এ ক্ষেত্রে আমাদের মায়ের অনুপ্রেরণাই ছিল সবচেয়ে বড় শক্তি।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy