বামনায় নৌবাহিনীর অভিযানে মাদকদ্রব্যসহ নারী আটক

বামনা (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার বামনা উপজেলায় নৌবাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা, নগদ টাকা এবং ধারালো অস্ত্রসহ এক নারীকে আটক করা হয়েছে।শনিবার সকালে

2026-01-24T16:18:58+00:00
2026-01-24T16:18:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বামনায় নৌবাহিনীর অভিযানে মাদকদ্রব্যসহ নারী আটক
বামনা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৪:১৮ পিএম   (ভিজিট : ১১২)
X

বরগুনার বামনা উপজেলায় নৌবাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা, নগদ টাকা এবং ধারালো অস্ত্রসহ এক নারীকে আটক করা হয়েছে।

শনিবার সকালে বামনা উপজেলার কালিবাড়ী গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। আটক নারী সালমা পারভিন ওই এলাকার সগির সর্দারের স্ত্রী। পূর্বে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে একাধিকবার মাদকসহ আটক হন এবং জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। স্থানীয়ভাবে তিনি ‘ইয়াবা সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হলে সালমা পারভিনের বসতবাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট, গাঁজা, মাদক বিক্রির নগদ অর্থ এবং ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযান শেষে তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বামনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy