কসবায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

2026-01-24T17:47:28+00:00
2026-01-24T17:47:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কসবায় কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৫:৪৭ পিএম   (ভিজিট : ৭২)
X

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার কসবা উপজেলার সীমান্তবর্তী কৈয়াপুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৯২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সর্বদা সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হচ্ছে।ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy